M.Ed

এসডিজি ও লক্ষ্যমাত্রা-৪

What is SDGs?

এসডিজি’র ৪নং লক্ষ্যমাত্রাটি সরাসরি শিক্ষার সাথে সম্পর্কিত যেকারণে প্রত্যেক শিক্ষককে এসডিজি ও লক্ষ্যমাত্রা-৪ সম্পর্কে সম্যক ধারণা রাখা আবশ্যক। এসডিজি ও লক্ষ্যমাত্রা-৪ সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো:

এসডিজি কী?

বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ২০১৫ সালে এসডিজি প্রণয়ন করা হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) হলো- বিশ্বমানবতার সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্মপরিকল্পনা, যা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে। বিশ্ববাসীর প্রত্যাশা, এসডিজি বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি পাবে বিশ্বের কোটি কোটি মানুষ এবং অর্জিত হবে পরিবেশের ভারসাম্য।

২৫ সেপ্টেম্বর ২০১৫ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি দেশের রাষ্ট্র/সরকার প্রধানেরা ‘ট্রান্সফরমিং আওয়ার ওয়ার্ল্ড: দ্যা ২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শিরোনামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অনুমোদন করেন। জাতিসংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ১৫ বছরের এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এর আগে আটটি লক্ষ্য নিয়ে ২০০১ সালে গৃহীত হয় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals-SDGs) -এর বহুমাত্রিক এবং এর পরিকল্পনা সুদূরপ্রসারী। এসডিজি বাস্তবায়নে গণমানুষের বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। ১৭টি লক্ষ্য ও ১৬৯ টি টার্গেট নির্ধারণের মাধ্যমে একে বিশ্বজনীন রূপ দেওয়া হয়েছে।

SDG লক্ষ্যমাত্রা ৪ : মানসম্মত শিক্ষা (সবার জন্য ন্যায্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সকলের জন্য সব বয়সে শিক্ষার সুযোগ নিশ্চিত করা)

এসডিজি লক্ষ্যমাত্রা-৪ এর টার্গেটসমূহ:

  • সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, যা প্রাথমিক শিক্ষা থেকে শুরু হবে।
  • যুবক ও প্রাপ্তবয়স্কদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আরও বেশি সুযোগ প্রদান করা যাতে করে তারা ভালো চাকরি পেতে পারে।
  • নারী ও পুরুষ, প্রতিবন্ধী শিশু, আদিবাসী ও সংঘাতময় পরিস্থিতির শিকার ব্যক্তিদের মধ্যে শিক্ষার সুযোগে যে কোনো প্রকারের বৈষম্যের অবসান ঘটানো।
  • সবার জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ প্রদানে স্কুলের সুযোগ-সুবিধা বাড়ানো।
  • দেশে বা বিদেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো।
  • উচ্চ-প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা।
  • টেকসই উন্নয়নের জন্য শিক্ষা সম্প্রসারণ করা।
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.