অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন বিষয়/সমস্যা/ইস্যু সম্পর্কে অনুসন্ধিত্সু হয়ে ঐ বিষয় সম্পর্কে ধারণা নির্মান/গঠন করে বা ঐ সমস্যার সমাধান খোঁজে৷ প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা অর্জন আবশ্যক কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার হয়৷
এটি একটি শিখন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট ধরণের কাজের মাধ্যমে কোন কিছু সম্পর্কে নতুন ধারণা নির্মান করে৷ অনুসন্ধান ভিত্তিক শিখন অন্যান্য বিষয়ে প্রয়োগ করা গেলেও বিজ্ঞান শিক্ষণ-শিখনে এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বেশি৷ অনুসন্ধানভিত্তিক বিজ্ঞান শিখনে শিক্ষার্থী প্রথমে একটি বিষয় সম্পর্কে নিজে প্রশ্ন উত্থাপন করে এবং অনুসন্ধানের মাধ্যমে ঐ প্রশ্নের উত্তর খোঁেজ৷ অনুসন্ধান ভিত্তিক শিখনে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে৷ এগুলো হলো:
বর্তমান সময়ে বিজ্ঞান শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের বৈজ্ঞানিকভাবে সাক্ষর করে তোলা৷ একজন মানুষকে বৈজ্ঞানিকভাবে সাক্ষর হতে হলে তাকে তার চারপাশের পরিবেশ সম্পর্কে অনুসন্ধিত্সু হতে হয় এবং তাকে কিছু সক্ষমতা অর্জন করতে হয়৷ এগুলো হলো :
(ক) বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে/ইস্যুতে আলোচনায় অংশ নেয়ার সক্ষমতা
(খ) অনুসন্ধানের মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষমতা এবং
(গ) তার নিজের ও পরিবারের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া৷
এই সক্ষমতাগুলো অর্জনের জন্য একজন শিক্ষার্থীকে বিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান কীভাবে কাজ করে সে সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং তাকে অনুসন্ধানের দক্ষতা অর্জন করতে হয়৷ এছাড়া তাকে কিছু মূল্যবোধ যেমন অনুসন্ধিত্সা, যাচাই প্রবণতা, খোলামনস্কতা ও পর্যবেক্ষণলব্ধ উপাত্তের উপর নির্ভরতা এগুলো অর্জন করতে হয়৷ বিজ্ঞান কীভাবে কাজ সে সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সর্বোত্তম উপায় অনুসন্ধানভিত্তিক শিখন৷
একইভাবে অনুসন্ধানভিত্তিক শিখন অনুসন্ধান দক্ষতা ও বৈজ্ঞানিক মূল্যবোধ অর্জনের জন্যও সর্বোত্তম উপায়৷ এছাড়া অনুসন্ধানভিত্তিক শিখনে শিক্ষার্থী সক্রিয় ও নিবিড়ভাবে শেখে ফলে এর মাধ্যমে অর্জিত জ্ঞান অধিকতর স্থায়ী হয়ে থাকে৷ ফলে আশা করা যায় যে, অনুসন্ধানভিত্তিক শিখনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষণ-শিখন পরিচালনা করলে শিক্ষার্থী যেমন বৈজ্ঞানিকভাবে সাক্ষর হয়ে উঠবে, তেমনি তাকে ভবিষ্যতে বিজ্ঞান গবেষণা বা বিজ্ঞানসংশ্লিষ্ট কাজে অংশগ্রহণের জন্যও প্রস্তুত করে তুলবে৷
আমাদের দেশের বিজ্ঞান শিক্ষাক্রমে ও নতুন পাঠ্যপুস্তকে অনুসন্ধানমুলক কাজ অন্তর্ভূক্ত করা হয়েছে৷ তবে বিজ্ঞানের যে সব ধারণা শিক্ষা দিতে পাঠ্যবইতে কাজ অন্তর্ভূক্ত করা হয়নি সেসব ধারণাও অনুসন্ধানের মাধ্যমে শেখানো যায়৷ আমরা প্রথমে অনুসন্ধানভিত্তিক শিখন প্রক্রিয়া সাধারণ ভাবে জানবো এবং পরবর্তীতে অনুসন্ধানমূলক কাজ সম্পর্কে জানবো৷
সাধারণভাবে এতে চারটি ধাপ থাকে৷ ধাপগুলি নিচের চিত্রে চক্রাকারে দেখানো হলো এবং নিচের ছকটিতে প্রতিটি ধাপে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা সংক্ষেপে দেখানো হলো৷
| ধাপ | শিক্ষার্থীদের কাজ | শিক্ষকদের ভূমিকা |
| বিজ্ঞান বিষয়ক বিষয়/সমস্যা নির্ধারণ | শিক্ষার্র্থী বিষয়টি খেয়াল করবে, কৌতুহলী হবে এবং এ সম্পর্কে প্রশ্ন করবে৷ তাদের চিন্তা ও প্রশ্ন সহপাঠী ও শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্নটিকে পূর্নগঠন করবে৷ | শিক্ষার্থীদের আগ্রহ, জ্ঞান ও প্রয়োজন বোঝার জন্য শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবেন ও তাদের সাথে কথা বলবেন৷শিখনের বিষয়টি শিক্ষার্থীদের পূর্বঅভিজ্ঞতা বা জ্ঞানের সাথে মিলিয়ে উপস্থাপন করবেন৷ শিক্ষাক্রমের সাথে সংগতি রেখে বিষয়টি সুনির্দিষ্ট করতে শিক্ষার্থীদের সহায়তা করবেন৷ |
| তথ্য-উপাত্ত সংগ্রহ | ইস্যু/বিষয়টি সম্পর্কে বিদ্যমান তথ্য/জ্ঞান সংগ্রহ করবে৷বিভিন্ন উপায়ে উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করবে | উম্মুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাকে প্রসারিত করতে সহায়তা করবেন৷শিক্ষার্থীদের বিদ্যমান জ্ঞান ও বিশ্বাসকে চ্যালেঞ্জ করবেন৷শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবেন বা তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সহায়তা দেবেন৷ |
| বিশ্লেষণ | উপাত্তসমুহ বাছাই, শ্রেণিকরণ, তুলনা ও অর্র্থ উদ্ধার/গঠন (Interprete) করবেপ্রশ্ন/সমস্যার উত্তর, সমাধান ও উপসংহার নির্ধারণ | শিক্ষার্থীদের চিন্তাকে পরিস্কার ও বর্ধিত করতে কৌশলে প্রশ্ন করবেন৷ সহপাঠীদের দ্বারা মূল্যায়নের সূযোগ দেবেন৷ উপাত্তের ধারা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌছার মডেল কৌশলে উপস্থাপন করবেন৷ |
| শিখন বা ফল প্রকাশ | শিখন বা ফলকে বিভিন্নভাবে প্রকাশের পরিকল্পনা করবেশিক্ষার্থীর পূর্বজ্ঞান ও নতুনভাবে অর্জিত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করবেপ্রশ্ন/সমস্যার সমাধান দেবেকী শিখলো, কীভাবে শিখলো এবং কেন শিখলো তা নিয়ে স্ব-অনুচিন্তন করবে৷ | শিক্ষার্থীদের পূর্বজ্ঞান ও নতুন অর্জিত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আলোচনাকে উত্সাহিত করবেন৷ শিক্ষার্থীদের শিখন ও শিখনের উপায় সম্পর্কে আত্মমূল্যায়নের জন্য উত্সাহিত করবেন৷ শিক্ষাক্রমের শিখনফলের সাপেক্ষে শিক্ষার্থীর শিখনকে মূল্যায়ন করবেন৷ |
অনুসন্ধানভিত্তিক শিক্ষণ-শিখনে শিক্ষার্থীরা হাতে কলমে কাজে নিয়োজিত হয়৷ এ ধরণের কাজ উদ্দেশ্য ও শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকার উপর ভিত্তি করে তিন ধরণের হয়ে থাকে৷ এগুলো হলো উদঘাটন (Exploration), শিক্ষক-নির্দেশিত অনুসন্ধান ও শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান৷
এটা অপেক্ষাকৃত কাঠামো বিহীন তথ্যানুসন্ধান৷ এতে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষনীয় বস্তুর সাথে খেলার সুযোগ পায়৷ এই খেলার সুযোগে কোন বিষয় সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে থাকে ৷ এ ধরণের কাজ শিক্ষার্থীদেরকে শিখনের সাথে নিবিড় ভাবে জড়িত করা, কোন বিষয় সম্পর্কে তাদের কৌতুহল ও প্রশ্নকে উদ্দীপিত করা ও বিষয়টির বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দেয়া হয়ে থাকে৷
উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষার্থীদেরকে যদি কিছু সংখ্যক বস্তু দিয়ে দেয়া যায় তবে তারা এগুলোকে একটি একটি করে পানিতে ডুবিয়ে ভাসা বা ডোবা বিষয়ে নিবিড়ভাবে জড়িত হবে, কৌতুহলী হবে, প্রশ্ন করবে এবং বাস্তব অভিজ্ঞতা পাবে৷
এটি সাধারনত শিক্ষক কর্তৃক নির্দেশিত এবং বিভিন্ন ধাপে শিক্ষক কর্তৃক সহায়তা প্রাপ্ত হয়৷ কিভাবে কোন বস্তু, উপাদান বা চলক পরিবর্তন করতে হবে, কিভাবে পর্যবেক্ষণ বা পরীক্ষণ, বিশ্লেষণ ও সম্ভাব্য ব্যাখ্যাদান করতে হবে; এরকম প্রতিটি ধাপেই শিক্ষার্থীদের শিক্ষক প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকে৷ এ ধরণের কাঠামোবদ্ধ কাজ কোন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাড় করাতে সহায়তা করে৷
উদাহরণস্বরূপ বলা যায়, কয়েকটি নির্দিষ্ট বস্তু ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা করতে দিলে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনা অনুসারে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কোন ধরণের বস্তু পানিতে ভাসে তা নির্ধারণ করতে পারবে৷
এই ধরণের শিক্ষক নির্দেশিত অনুসন্ধান শিক্ষার্থীদের কিছু দক্ষতা অর্জনে সহায়তা করে৷ প্রথমে নির্দেশ অনুসরণ করা এবং সে অনুযায়ী পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণকৃত তথ্যসমূহকে প্রয়োজন অনুসারে বিভিন্ন লেখচিত্র, গ্রাফ, সারনীর মাধ্যমে সাজানো, এদের প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান এই সকল দক্ষতার অর্ন্তভূক্ত৷ যেহেতু শিক্ষক নিজেই এই নির্দেশিত কাজের পরিচালনা করে থাকে এতে শিক্ষার্থীদের গবেষণা প্রশ্ন প্রণয়ন, বিভিন্ন নিয়মকে সনাক্তকরণ ও পরিবর্তণশীল চলক নির্ধারণের কোন সুযোগ থাকে না৷ আমাদের শিক্ষাক্রমে ব্যবহারিক কাজগুলো সাধারণতঃ এধরণেরই হয়ে থাকে৷
শিক্ষার্থীর পরিকল্পিত অনুসন্ধানে একজন শিক্ষার্থী শিক্ষক কর্তৃক প্রদত্ত সময় ও পরিস্থিতির মধ্যে একটি অনুসন্ধানের পরিকল্পনা ও এটি সম্পন্ন করার সুযোগ পায়৷ এক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদেরই পরীক্ষার পরিকল্পনা প্রনয়ন, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যাখ্যা করার ক্ষেত্রে দায়িত্ব ও সিদ্ধান্ত নিতে হয়৷ তাই শিক্ষার্থীরা নিজেরাই এই কাজের স্বত্ত্বাধিকারী৷ এধরণের কাজে শিক্ষার্থীদের অনুসন্ধান দক্ষতা অনুশীলনের সূযোগ থাকে এবং এটি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রক্রিয়া/গবেষণার প্রকৃত/খাঁটি অভিজ্ঞতা দেয়৷
উদাহরণস্বরূপ বলা যায়, একজন শিক্ষার্থী কৌতুহলী হল যে, মাটি না বালিতে একটি গাছ ভাল জন্মায়৷ এই ব্যাপারে শিক্ষার্থীকে নিজেকেই একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ এই পরিকল্পনায় অংশ হিসাবে শিক্ষার্থীকে নিজেই সিদ্ধান্ত নিবে সে কিভাবে এই দুটি গাছের বৃদ্ধির পর্যবেক্ষণ ও তথ্য লিপিবদ্ধ করবে৷
এখানে মনে রাখা দরকার যে, শিক্ষার্থীকেই ঠিক করতে হবে সে কিভাবে এই অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে পর্যবেক্ষণ ও পরিমাপে যথাযথ পন্থা অবলম্বন করবে৷ এক্ষেত্রে শিক্ষক কর্তৃক মূল্যায়নের সময় যে ব্যাপারটি গুরুত্ব পাবে তা হল শিক্ষার্থী এই অনুসন্ধান প্রক্রিয়া থেকে কি শিখল যা কিনা সে নিজেই পরবর্তী অনুসন্ধান প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবে৷ বোঝা যাচ্ছে এ ধরণের কাজ অনুসন্ধানভিত্তিক শিখনের জন্য সবচেয়ে ভাল৷
নিম্নের চিত্রে অনুসন্ধান প্রক্রিয়াসমুহকে দেখানো হল যার মাধ্যমে একজন শিক্ষার্থী সহজ থেকে ক্রমশ জটিল অনুসন্ধান প্রক্রিয়ার অভিজ্ঞতা লাভ করবে৷
| শিক্ষার্থীকে নিবিড় ভাবে জড়িত করা, কৌতুহলকে উদ্দীপিত করা; প্রশ্ন করা; শিক্ষার্থীকে পর্যবেক্ষণের জন্য অভ্যস্ত করা | > | নির্দেশনা অনুসরণ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, তথ্য লিপিবদ্ধ করা ও সম্ভাব্য ব্যাখ্যা প্রদান, ইত্যাদি দক্ষতা অর্জন। | > | প্রশ্ন গঠন, গবেষণার জন্য পরিকল্পনা প্রণয়ন এবং পরীক্ষা সম্পন্ন করে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করা ও সম্ভাব্য ব্যাখ্যা প্রদানের দক্ষতা অর্জন |
প্রাথমিক পর্যায়ের নিচের শ্রেনিগুলোতে (শিশু থেকে দ্বিতীয়) শিক্ষাথীদেরকে উদঘাটনধর্মী কাজ দেয়া যেতে পারে৷ এর পরে ধীরে ধীরে নির্দেশিত অনুসন্ধান ও প্রাথমিক পর্যায়ের শেষের দিকে (চতুর্থ-পঞ্চম) শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান কাজ দেয়া যেতে পারে৷
তথ্যসূত্র
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.