পেশাগত উন্নয়ন বলতে পেশা সংশ্লিষ্ট বিষয়াবলি ও ব্যক্তির উন্নয়নকে বুঝায়। পেশাদারিত্ব অঙ্গিকারাবদ্ধ করার জন্য শিক্ষকতা পেশার উন্নয়ন করে বাস্তবে প্রয়োগ করতে হবে। যেমনঃ
শিক্ষক জ্ঞান চর্চ করেন, জ্ঞান বিতরণ করেন। তিনি যত বেশি জ্ঞান অর্জন করবেন ততবেশি জ্ঞান বিতরণ করতে পারবেন। শিক্ষককে সারা জীবন ধরে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। এ জন্য বলা হয় ‘‘একজন শিক্ষক সারা জীবনের জন্য ছাত্র। একজন শিক্ষককে নিম্্নলিখিত বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়।
● তার বিষয়গত জ্ঞান (পঠিত ও পাঠদান বিষয়)
● শিক্ষার্থীকে জানার জ্ঞান
● শিখন পরিবেশের জ্ঞান
● শিখন-শেখানো কাযাবলি সম্পর্কিত জ্ঞান
● বিদ্যালয় ও তার সংশ্লিষ্ট প্রশাসনিক জ্ঞান
● তত্ত্বাবধান সংক্রান্ত জ্ঞান
● অন্যান্য মৌলিক জ্ঞান
শিক্ষাদান একটি কৌশলগত কাজ। অতএব এ ব্যাপারে শিক্ষক যত বেশি দক্ষ হবেন তিনি তার পেশাদারিত্বে তত বেশি ভূমিকা রাখতে পারবেন। নিম্ন-লিখিত বিষয়সমূহের মাধ্যমে একজন শিক্ষকের দক্ষতার উন্নয়ন ঘটে-
● শিখন পরিবেশ সৃষ্টি
● শ্রেণি ব্যবস্থাপনা সংগঠন
● পাঠ উপস্থাপন
● শিক্ষার্থীদের শিখনে উদ্বুদ্ধকরণ
● শিক্ষার্থীদের পাঠে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ করানো
● সমস্যা উঘাটন/চিহ্নিতকরণ
● সমস্যা সমাধানের কৌশল অবলম্বন
● উপকরণ নির্বাচন ও তৈরি
● শিক্ষার্থীদের পরিচালনা ও নির্দেশনা দান
● তত্ত্বাবধান কৌশল ও প্রয়োগ
● শিক্ষার্থীদের আস্থা অর্জন
● শিক্ষার্থীদের আত্মবিশবাস সৃষ্টি
● শিখনফল অনুযায়ী পাঠ পরিকল্পনা প্রণয়ন
● পাঠকে ফলপ্রসুকরণ
● মূল্যায়ন
● ফলাবর্তন প্রদান
শিক্ষক হিসেবে বিদ্যালয়ে শিক্ষকের বহুবিধ কাজ সম্পন্ন করতে হয়। যদিও শিক্ষাদান তার মূল কাজ। পেশাদারিত্ব অঙ্গিকারাবদ্ধ করতে নিম্ন- লিখিত কাজগুলো করতে হয়-
● শিক্ষাক্রমিক কাজ- পাঠদান, তত্ত্বাবধান, মূল্যায়ন
● সহশিক্ষাক্রমিক কাজ- খেলাধুলা, সাংস্কৃতিক, বিজ্ঞানমেলা ইত্যাদি
শিক্ষকতা একটি মহত্ পেশা। কচি কাচা শিশুদের নিয়ে তার কাজ। তাদের সঙ্গে একজন আপন বন্ধু হয়ে মিলে চলতে হয়। সুতরাং শিক্ষককে শিশুসুলভ মনোবৃত্তি অর্জন ও উন্নয়ন করতে হয়। আন্তরিক হতে হবে শিক্ষক-শিক্ষক, শিক্ষক-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক সম্পর্কে।
• শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কে অবহিত আছেন
• আচার আচরণ যথাযথভাবে করেন
• প্রতিদিনের সমাবেশ সুন্দরভাবে পরিচালনা করেন
• শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার জন্য বেত ব্যবহার করেন না
• প্রতিদিনের শিক্ষার্থীদের উপস্থিতির পরিসংখ্যান সংশ্লিষ্ট শ্রেণিকক্ষের চকবোর্ডে প্রদর্শন করা হয়
• নিরাপদ পানির সরবরাহ করেন
• বিদ্যালয় ভবন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ
• খেলার মাঠ নিরাপদ, পরিস্কার রাখেন
• আকর্ষণীয় সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনা করেন
• সকল পরিসংখ্যানে ছেলে মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেন
• সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন
• বিদ্যমান শিক্ষকদের সংখ্যানুপাতে প্রতিশ্রেণির শিশুদের বিভিন্ন শাখায় ভাগ করেন বিদ্যালয় উন্নয়ন
• শিখন শেখানো কার্যাবলি উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান এবং যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করেন
• বিদ্যালয় সংশ্লিষ্ট জনগোষ্ঠির সংগে যোগাযোগ করতে উত্সাহী
• বিদ্যালয় সংশ্লিষ্ট জনগোষ্ঠির সংগে দ্বিমুখী যোগাযোগ রয়েছে
• শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য সহজলভ্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করেন
• সময়মত বিদ্যালয়ে পাঠদান শুরু ও শেষ করেন
• শিশুদের উপস্থিতি বৃদ্ধিতে এসএমসিকে সংশ্লিষ্ট করেন
• বিদ্যালয়ের যেকোন কাজে বিদ্যালয় এলাকার ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা হয়
• বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমাজ সম্পৃক্ততা নিশ্চিত করা হয়
• শিক্ষার্থীদের শিখন অগ্রগতি সম্পর্কে এসএমসিকে অবহিত করেন
• পিতামাতা/অভিভাবকগণ এসএমসি, সহকর্মীদের সাথে বিদ্যালয় উন্নয়ন সম্পর্কে অবহিত করেন
• পিতামাতা ও অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত করেন
• বিদ্যালয় এলাকার ব্যক্তিবর্গ ক্রীড়ানুষ্ঠান এবং সমাজিক অনুষ্টানে সহযোগিতা চান
• মেয়ে শিশুদের বিদ্যালয় উপস্থিতি নিশ্চিত করা হয়
• সহকর্মীদের সবলদিক এবং উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করতে পারেন
• সহকর্মীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে একাডেমিক সহায়তা করেন
• শিশুদের উপস্থিতির নির্ভুল রেকর্ড সংরক্ষণ করেন
• শিশুদের বিদ্যালয়ে উপস্থিতির ধরণ চিহ্নিত করতে পারেন
• উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন
• নির্ভুল আর্থিক বিষয়ে রেকর্ডপত্র সংরক্ষণ করেন
• আর্থিক রেকর্ড সংরক্ষণ পদ্ধতি স্বচ্ছভাবে করেন
• আর্থিক ব্যবস্থাপনা সুনিয়ন্ত্রিত
• শ্রেণিকক্ষে শিশুরা কাজ করার জন্যে পর্যাপ্ত আলো বাতাস ব্যবস্থা আছে কিনা নিশ্চত করেন
• শিশুদের কাজ করার জন্য প্রতি বেঞ্চে যথেষ্ট জায়গা রয়েছে কিনা নিশ্চত করেন ।
• শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখেন
• বিভিন্ন ধরনের কাজ করার উপোযোগী করে শ্রেণিকক্ষ সজ্জিত করেন
• সকল শ্রেণিতে শিশুরা চকবোর্ডের লেখা দেখতে পারার ব্যবস্থা করেন
• শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে শিক্ষক সংস্কারণ/নির্দেশিকা পড়ে থাকেন
• শিখন শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ সংগ্রহ/তৈরি করে থাকেন
• শিক্ষকগণ পাঠের শিখনফল জানেন
• শিক্ষকের লিখিত পাঠ পরিকেল্পনা রয়েছে।
• শ্রেণিকার্যক্রমে শিশুরা সক্রিয়ভাবে জড়িত
• পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সহজবোধ্য করার জন্য শ্রেণিতে শিক্ষা উপকরণ ব্যবহার করা হয়
• শিক্ষক বিভিন্ন ধরনের শিখন শেখানো কৌশল প্রয়োগ করেন
• শিশুদের অনুশীলন করার জন্য পর্যাপ্ত কাজ দেওয়া হয়
• শিশুরা শিক্ষকদের সংগে মতবিনিময় করে
• শিক্ষক শ্রেণিকক্ষে ঘুরে ঘুরে শিশুযদের কাজ দেখেন
• শিক্ষক প্রতিটি শিশুকে প্রশ্ন করেন
• প্রত্যেক শিশুর প্রতি শিক্ষিক মনোযোগ দেন
• অপারগ অথবা পিছিয়ে পড়া শিশুদের শিখন চাহিদা নিরুপন করেন।
• শিশুদের কাজ প্রদর্শন করা হয়
• শিশুদের কাজ মূল্যায়ন করা হয়
• শিশুদের খাতায় বিভিন্ন ধরনের কাজ দেয়া হয়
• শিশুদের প্রতি শিক্ষকগণ বন্ধুভাবাপন্ন
• সকল শিশুর প্রতি শিক্ষকগণ সমান দৃষ্টি দিয়ে থাকেন
• শিক্ষক শিশুদের প্রশংসা করেন
• শিক্ষক ফলাবর্তন (Feed Back) দেন
• শিক্ষক ছেলে-মেয়ের প্রতি সমান আচরণ করেন
• শিশুদের দোষ-ত্রুটি বিষয়ে শিক্ষক সহানুভূতির সাথে দেখেন
• শিক্ষা উন্নয়নে লাগসই শিক্ষা সহায়ক শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা, নির্দেশিকা, উপকরণ, সম্পূরক পঠন সামগ্রী ও পাঠ্যপুস্তক ব্যবহার ও সংরক্ষণা করেন।
• বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ করেন।
নেপ, (ডিপিএড, পেশাগতশিক্ষা, তৃতীয় খন্ড) ২০১৫
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.