বিদ্যালয়ে পেশাদারিত্ব (Professionalism) হচ্ছে এমন মনোভাব, যা একজন শিক্ষককে তার পাঠদান কার্যক্রম ছাড়াও বিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ বিশেষ দায়িত্বসমূহ সুচারুভাবে পালন করতে হয়। আর একাজগুলো পালন করার ফলে একজন শিক্ষক নিজেকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তোলেন। একজন শিক্ষকের বিদ্যালয় সংশ্লিষ্ট পেশাদারিত্ব ও অঙ্গিকার হচ্ছে-
১। শিক্ষক হবেন সময়নিষ্ঠ।
২. পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ নিবেন এবং গৃহীত প্রশিক্ষণ কাজে লাগিয়ে পাঠদান করবেন।
৪. মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণে দক্ষতা অর্জন করবেন।
৫. পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।
৬। তিনি হবেন একজন পাঠক। সব রকম জ্ঞান অর্জনে সচেষ্ট থাকবেন।
৭. পারিবারিক, সামাজিক ক্ষেÎে সকলের সাথে মিলেমিশে কাজ করবেন।
৮. সকলের অধিকার রক্ষা করবেন।
১. কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।
২. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করবেন না এবং কর্মস্থলে অনুপস্থিত থাকবেন না।
৩. যে কোন প্রকার ছুটির জন্য কর্তৃপক্ষকে জানাবেন এবং ছুটি মঞ্জুর করে নিবেন।
৪. নিজের প্রয়োজন ও সুবিধা-অসুবিধার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানাবেন।
৫. উর্ধতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।
১. সময় মত শ্রেণীকক্ষে উপস্থিত হবেন এবং নির্ধারিত সময়ে শ্রেণী কার্যক্রম শেষ করবেন।
২. শিক্ষার্থীদের নামে সম্বোধন করবেন।
৩. শিক্ষার্থীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করবেন।
৪. পূর্ব প্রস্তুতি ছাড়া পাঠদান করবেন না।
৫. শিক্ষার্থীদের পাঠে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
৬. শিখনফল অর্জিত হচ্ছে কি-না তা মূল্যায়ন করবেন
৭. শিক্ষার্থীদের কারও প্রতি বিদ্বেষ এবং কারও প্রতি পক্ষপাতিত্ব করবেন না।
৮. মূল্যায়নকালে পক্ষপাতিত্ব করবেন না।
৯. শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবেন।
১০. শিক্ষার্থীর সাথে অসদাচরণ করবেন না এবং সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিবেন।
১১. শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গীর উন্নয়নে সচেষ্ট থাকবেন, তাদের মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন।
১২. তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন।
১. সিনিয়রদের সম্মান, জুনিয়রদের স্নেহ এবং সমবয়সীদের ভালোবাসা জানাবেন।
২. তাদের সঙ্গে ভ্রাতৃসুলভ আচরণ করবেন।
৩. শিক্ষণ-শিখন বিষয়ে পারদর্শিতা ও দক্ষতা অর্জনে তাদের পরামর্শ নিবেন।
৪. প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন।
৫. সকলের সুখে-দুখে সহমর্মিতা জানাবেন এবং যথাসাধ্য সহযোগিতা করবেন।
আদর্শ শিক্ষকের সুনাম শুধুমাত্র বিদ্যালয়ের আঙ্গিনায় বিদ্যমান থাকে এমনটি নয়। তাঁর দৃষ্টিভঙ্গি, নির্দেশনা এবং আদর্শ, স্থান, কাল, পাত্র, জাতি, ধর্ম ও বর্ণভেদের উর্ধ্বে উঠে মানবতার কল্যাণে বিস্তৃত হয়। শিক্ষক শিক্ষার্থীর শিখন মূল্যায়ন সম্পন্নকরণ, পেশাগত মূল্যবোধ ও নৈতিকতা অনুশীলন, সকল শিক্ষার্থীর সঙ্গে ব্যবহারে সমতাবিধান, একীভূতকরণ ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করবেন, তাঁর প্রতি অর্পিত দায়িত্ব সময়মতো এবং নীতি মেনে পালন করবেন, পেশাগত সম্পর্ক স্থাপনের জন্য শিক্ষক পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং অভিভাবকদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করবেন। একইসাথে তিনি শিক্ষার্থীর ব্যাপারে খোজঁ-খবর নেয়ার পাশাপাশি তাদেরকে সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধান করবেন। শিক্ষক প্রশিক্ষণ ও প্রতিফলনমূলকঅনুশীলনের মাধ্যমে সবসময় তার নিজের পেশাগত দক্ষতা উন্নয়নে অঙ্গীকার প্রদর্শন করবেন এবং সচেষ্ট থাকবেন।
https://at-tahreek.com/article_details/4817 retrived on 24 May 2023
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.