গল্প

অনুগল্প-০৯: ব্রণ

ব্রণ

সাবেদ আল সাদ

চিরকালই ভ্যাবলাই থেকে গেলাম। কেউই আমাকে আসল নামে আর ডাকে না। কেউ ক্যাবলা, কেউ ক্যালাস। আসল নাম শ্রাবণ কই যে হারিয়ে গেলো! সেকেন্ড ইয়ারের ছাত্র হলেও এখন পর্যন্ত দাড়িগোঁফটাও ঠিক মতো গজালো না। ক্যাবলা তো বলবেই।

কনকের সাথে আমার খুব ভাব। আমার দুই তিন বছরের ছোট। আগে রোজ স্কুলে যেতাম। ওকে না দেখলেই মনটা কেমন ছটফট করত। কলেজে ভর্তি হওয়ার পর আমি বড় আপার সাথে শহরেই থাকি।

কিন্তু কেন জানি মনটা পরে থাকত কনকের কাছেই।

লকডাউনে স্কুল কলেজ সব বন্ধ। একারণে সবাই গ্রামে এসেছি। কনক কি জানে না?

কনকের জন্য মনটা কেমন যেন করছে। যাইতো একবার ওদের বাড়িতে! কাছেই ওদের বাড়ি। কাকীমা খুব ভালো মানুষ।

উঠানে গাছতলায়ই পেয়ে গেলাম কনককে। ভেতরের ব্যাঙটা লাফিয়ে উঠল। কাছে গিয়েই ওর পিঠে দুরুম করে একটা কিল দিয়েই বললাম, আমি এসেছি।

সেতো দেখতেই পাচ্ছি, আপনি এসেছেন। দমে গেলাম ফুস করে।

তোমার কি মন খারাপ?

নাহ! সাতদিন হয় এসেছেন, তাই আনন্দে লাফাচ্ছি। এতোক্ষণে বুঝলাম অভিমানের কারণ।

ছুটকি কোথাকার!

নিজে তো ক্যাবলা!

এতোক্ষণ লক্ষ করিনি কনকের সারা গালে অনেক ব্রণ। ওর কাধে হাত রেখে বিস্মিত হয়ে বললাম, কিরে গালে এতো ব্রণ কেন?

কনক পাকা বুড়ির মতো ন্যাকামো করে বলল, তোমার বড় আপাকে জিজ্ঞাসা কোরো মেয়েদের কোন সময়ে গালে ব্রণ ওঠে। ক্যাবলা… আমি ওর মুখের দিকে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকলাম।

Sujon Shahadat

Share
Published by
Sujon Shahadat
Tags: গল্প

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.