বি.এড

কম্পিউটার মাউস ও এর কাজ

Computer mouse and its function

কম্পিউটার মাউস কী?

মাউস (Mouse) হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। কী বোর্ডে এক বা একাধিক বার চেপে সহজেই লেখালেখিসহ কম্পিউটারে বিভিন্ন কমান্ড দেয়া যায়। আবার একই কাজ মাউস ক্লিক ও মাউস ড্রাগ করে মাউসের সাহায্যে করা যায়। ডেস্কটপ বা প্রোগ্রামের প্রয়োজনীয় অবস্থানে মাউস পয়েন্টার রেখে আঙ্গুল দ্বারা মাউসের বোতামে হাত চাপ দিয়ে কাজ সম্পন্ন করা হয়। মাউস পয়েন্টার যেখানে থাকে মাউস ক্লিক সেখানে কার্যকরী হয়।

মাউস ক্লিক তিন প্রকার। যথাঃ

১. বাম ক্লিক (Left Click),

২. ডান ক্লিক (Right Click)

৩. ডাবল ক্লিক (Double Click)।

১. বাম ক্লিক (Left Click): কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের বাম বোতামে একবার চাপ দেয়াকে লেফট ক্লিক বলা হয়। মাউস ক্লিক বলতে সাধারণত লেফট ক্লিকই বুঝায়। একে সিঙ্গেল ক্লিক ও বলা হয়।

২. ডান ক্লিক (Right Click): কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বোতামে একবার চাপ দেয়াকে রাইট ক্লিক বলা হয়। মাউসের দ্বারা করণীয় অনেক কাজ সংক্ষিপ্তভাবে সম্পাদনের জন্য রাইট ক্লিক করা হয়।

৩. ডাবল ক্লিক (Double Click): কোন ফাইল বা ডিরেক্টরী আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে ঘনঘন দুবার চাপ দেয়াকে ডাবল-ক্লিক্ বলে। সাধারণত কোন নির্দেশনা প্রয়োগ কিংবা প্রোগ্রাম পরিচালনার জন্য ডাবল-ক্লিক্ করা হয়।মাউস ড্রাগঃ মাউসের বামপাশের বোতাম চেপে ধরে নির্বাচিত আইটেম এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরকরণ প্রক্রিয়াকে ড্রাগ করা বলে।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.