শিশুতোষ খেলা

শিশুতোষ খেলা: রেলগাড়ি ঝিক্ ঝিক্

Kid’s Game: Railgari Jhik Jhik

খেলা: রেলগাড়ি ঝিক্ ঝিক্

খেলার নিয়ম

  • শিশুরা লাইনে দাঁড়িয়ে একজনের কাঁধে আরেকজন হাত রেখে লম্বা রেলগাড়ি বানাবে।
  • শিক্ষক মুখে…..“পুঁ-উ-উ-উ-উ-উ-উ ঝিক্ ঝিক্” বলবেন এবং রেলগাড়ী চলতে থাকবে। রেলগাড়ির সামনে যে শিশুটি থাকবে সে হবে ইঞ্জিন। ইঞ্জিন যেভাবে অঙ্গভঙ্গি করে রেলগাড়ি চালাবে অন্যরা সবাই একই অঙ্গভঙ্গি করবে। শিক্ষকের কাছে বিভিন্ন স্টেশনের নাম লেখা কার্ড থাকবে, যেমন- নখপুর, চুলপুর, দাঁতপুর, কানপুর, চোখপুর, নাকপুর ইত্যাদি নামের স্টেশন। শিক্ষক রেলগাড়ির সামনে গিয়ে একটি কার্ড উঁচু করে ধরবেন ও তা জোরে জোরে পড়বেন। যেমন- নখপুর স্টেশন। কার্ড দেখার পর শিশুদের তৈরি রেলগাড়ি ধীরে ধীরে স্টেশনে এসে থামবে।
  • স্টেশনে থামার পর শিক্ষক এক এক করে সবা শিশুর নখ পরীক্ষা করবেন। যাদের নখে ময়লা আছে বা নখ বড় ?তাদেরকে রেলগাড়ি থেকে নেমে যেতে বলবেন এবং শিশুরা লাইন থেকে সরে স্টেশনে দাঁড়িয়ে থাকবে।
  • আবার শিক্ষক “পুঁ-উ-উ-উ-উ-উ-উ ঝিক্ ঝিক্” বললে রেলগাড়ি আবার চলতে শুরু করবে।
  • এভাবে শিক্ষক একে একে সব কার্ড দেখাবেন এবং একইভাবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করবেন। যারা স্টেশন পার হতে পারবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তারাই জিতবে।
  • শিশুরা খেলাটিতে অভ্যস্ত হয়ে গেলে শিশুদের মধ্য থেকেই পর্যায়ক্রমে একেকজনকে দিয়ে খেলাটি পরিচালনার ব্যবস্থা করবেন।
  • যে সব শিশু স্টেশন পার হতে পারেনি তাদেরকে পরবর্তী দিনেই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে আসতে উৎসাহিত করবেন যাতে সকল স্টেশন পার হতে পারে।
  • এখানে কয়েকটি নমুনা স্টেশনের নাম দেওয়া হয়েছে। শিক্ষক শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় এনে আরও বিভিন্ন স্টেশনের নাম ব্যবহার করতে পারবেন।
proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.