ইনকোর্স পরীক্ষা

ইনকোর্স প্রশ্নপত্র; ডিপিএড বিজ্ঞান পিকে

DPEd Incourse Question; Science PK

ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)

বিষয়: বিজ্ঞান পিকে

সময়: ১.৩০ ঘন্টা                                                      পূর্ণমান: ২১

১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন:                                                           ৪×২=৮

ক) বিজ্ঞান শিক্ষার লক্ষ্য কি কেবল বিজ্ঞানী হওয়া? – এ বিষয়ে আপনার যুক্তি দিন৷ বিজ্ঞান শিক্ষার মাধ্যমে কীভাবে মূল্যবোধের প্রসার ঘটানো যায় উদাহরণসহ লিখুন৷

 খ) গঠনবাদী শিখন তত্ত্ব কী? গঠনবাদী শিখনতত্ত্ব অনুযায়ী ধারণা পরিবর্তন মডেলটি বর্ণনা করুন৷

 গ) সহযোগিতামূলক শিখন কি? শ্রেণিকক্ষে সহযোগিতামূলক শিখনের সুবিধাসমূহ আলোচনা করুন৷

 ঘ) বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতাগুলো কি কি? বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ৫ঊ মডেল কিভাবে কাজ করে, ব্যাখ্যা করুন৷

২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন:                                                          ২×৪=৮ 

ক) “বিজ্ঞানে পূর্বানুমান একটি মৌলিক দক্ষতা” – উদাহরণসহ ব্যাখ্যা করুন৷

 খ) প্রাথমিক বিজ্ঞানে শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাইয়ের একটি কৌশল লিখুন৷

 গ) বৈজ্ঞানিক সাক্ষরতা কী?

 ঘ) পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি কী? উদাহরণসহ লিখুন৷

 ঙ) পরিবেশ পরিচিতি বিজ্ঞান কোন কোন পরিবেশকে অধ্যয়নে অন্তর্ভূক্ত করে লিখুন৷

 চ) “ প্রাথমিক স্তরে শিক্ষাক্রমে প্রাথমিক বিজ্ঞান বিষয় অন্তর্ভূক্তির যৌক্তিকতা রয়েছে” – আপনার মতামত দিন৷

৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন:                                                                   ১×৫=৫

ক) শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে প্রাথমিক বিজ্ঞান ক্লাস পরিচালনায় নিম্নের শিক্ষণ কৌশলটি  আপনাকে সহায়তা করে?

– 5E মডেল/ ব্রেইন স্টর্মিং/ কনসেপ্ট ম্যাপিং/ সবগুলি৷

 খ) প্রাথমিক বিজ্ঞান বিয়য়ের বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা

– ১৮/১৯/২০/২১ টি৷

 গ) নিচের কোনটির মূলকথা – “শিখনের দায়িত্ব শেষ পর্যন্ত শিক্ষার্থীর নিজেরই”

   – POE মডেল/ 5E মডেল/ সহযোগিতামূলক শিখন/ গঠনবাদী তত্ত্ব৷

 ঘ) আমাদের ভেতরকার কিছু আদর্শমান যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ, আচরণ বা কাজকে নির্দেশ করে, তাকে বিজ্ঞানের ভাষায় কী বলে?

– ইতিবাচক দৃষ্টিভঙ্গি/ অনুসন্ধিত্সা/ খোলামনস্কতা/ মূল্যবোধ৷

 ঙ) বিজ্ঞানের সকল জ্ঞানের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য?

– কল্পনা থেকে পাওয়া/ স্বপ্ন থেকে পাওয়া/ কোন ব্যক্তি বা সত্ত্বার নির্দেশ/ তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নির্মিত।

proshikkhon

View Comments

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.