DPEd Incourse Question; Math SK
ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)
বিষয়: গণিত এসকে
সময়: ১.৩০ ঘন্টা পূর্ণমান: ২১
১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন: ৪×২=৮
ক) গুণনীয়ক কী? সকল পদ্ধতি প্রয়োগ করে ১২,১৮ ও ৩০ এর গ.সা.গু নির্ণয় করুন৷ পদ্ধতিগুলোর মধ্যে কোনটিকে আপনি বেশি উপযোগি মনে করেন তার স্বপক্ষে যুক্তি দিন৷
খ) যোগ ও বিয়োগ শিক্ষাদানের বস্তুনিরপেক্ষ পর্যায় বর্ণনা করুন৷ যোগ ও বিয়োগের প্রত্যেক প্রকার অর্থের জন্য প্রথম শ্রেণির শিশুদের উপযোগি একটি করে গাণিতিক সমস্যা তৈরি করুন৷
গ) নিচে প্রদর্শিত চিত্রটির যে কোন দুইটি উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করুন৷
ঘ) চিত্রসহ বিভিন্ন ধরণের চতুর্ভূজের সংজ্ঞা দিন৷ বর্গ ও সামন্তরিকের মধ্যে মিল ও অমিল সমূহ উল্লেখ করুন৷
২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন: ২×৪=৮
ক) মৌলিক ও কৃত্রিম সংখ্যা কী? উদাহরণসহ লিখুন৷
খ) জ্যামিতি ও পরিমাপ-এর ডোমেইনের আওতায় কি কি সাব ডোমেইন আছে লিখুন৷
গ) “বর্গ একটি আয়ত” – এর ব্যাখ্যা দিন৷
ঘ) “কোন সংখ্যার প্রকৃত গুণনীয়ক সংখ্যাটির অর্ধেকের বেশি হতে পারে না”-এর ব্যাখ্যা দিন৷
ঙ) রম্বস ও আয়তের মধ্যে ৪টি পার্থক্য লিখুন৷
চ) স্থুলকোণ কাকে বলে? ১৫৫ ডিগ্রীর একটি স্থুলকোণ অঙ্কন করুন৷
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন: ১×৫=৫
ক) কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
– ৪২৫/৫২৫/৬২৫/৭২৫৷
খ) ১২৫ সেন্টিমিটার + ৫ মিলিমিটার = কত মিটার?
– ১.২৫৫/১২.৫৫/১২৫.৫/০.০০৫ মিটার৷
গ) আপনার গণিত বইটির প্রতিটি পৃষ্ঠতলে কোন ধরণের চতুর্ভূজ রয়েছে?
– রম্বস/সামন্তরিক/বর্গ/আয়ত৷
ঘ) “সাধারণ ভগ্নাংশ” কোন ডোমেইনের আওতাভূক্ত?
– সংখ্যা ও গণনা/ সংখ্যা ও জ্যামিতি/ জ্যামিতি ও পরিমাপ/ পরিমাণবাচক সম্পর্ক৷
ঙ) ৪০ সংখ্যাটির মৌলিক গুণনীয়ক কতটি?
– ১/২/৩/৪টি৷
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
Thank you sir.
এই পেজ আমাদের একরকম পথ নির্দেশক স্যার,, ধন্যবাদ।।