Different Types of Test Items
একজন শিক্ষার্থীর উপর বিভিন্ন ধরনের অভীক্ষা প্রয়োগ করা যায়। শিক্ষার উদ্দেশ্য এবং প্রয়োগ কৌশলের উপর ভিত্তি করে প্রশ্ন বা অভীক্ষাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। তবে অভীক্ষার ক্ষেত্রে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক অভীক্ষার প্রচলন সর্বাধিক। নিচে বিভিন্ন ধরনের অভীক্ষা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো-
সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এ শ্রেণির প্রশ্নপত্রের অন্তর্ভুক্ত। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে শিক্ষার্থী যথোপযুক্ত শব্দ, সংখ্যা অথবা প্রতীক ব্যবহার করে অথবা একটি বিবৃতির মাধ্যমে উত্তর প্রদান করতে পারে। রচনামূলক প্রশ্নের উত্তর প্রদানে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকে। এ ধরনের প্রশ্নের মাধ্যমে চিন্তন দক্ষতার নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত যাচাই করা সম্ভব।
১) সীমিত উত্তর (restricted response),
(২) দীর্ঘ উত্তর (extended response) ও
৩) সৃজনশীল উত্তর (creative response))।
যে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর বিষয়বস্তু এবং প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা হয়, সেটি সীমিত উত্তর প্রশ্ন। দীর্ঘ উত্তর প্রশ্নের উত্তরে বিস্তৃতভাবে বিষয়বস্তুর ব্যাখ্যা, বর্ণনা, বিশ্লেষণ, মূল্যায়ন কাঠামো উপস্থাপন করতে হয়। সৃজনশীল প্রশ্নে চিন্তন দক্ষতার ৪টি স্তরের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে। এ ধরনের কতিপয় প্রশ্ন নিম্নে আলোচনা করা হলো।
এ ধরনের প্রশ্নে শিক্ষার্থীকে পূর্ব অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় তথ্য জানার জন্য প্রশ্নে জিজ্ঞেস্য বিষয়টিকে যুক্তিসহকারে উপস্থাপন করতে বলা হয়। যেমন, শিখনফল: উদাহরণ দিয়ে বায়ুর উপস্থিতি বোঝাতে পারবে। প্রশ্ন-আমাদের চারপাশে বায়ু আছে -প্রমাণ কর। যেমন- শিখনফল: বায়ুর উপাদানগুলো কী কী তা বলতে পারবে।
প্রশ্ন-‘কার্বনডাই অক্সাইড আগুন নেভাতে সহায়তা করে’ প্রমাণ কর।
এ ধরনের প্রশ্নে ধারণাসমূহকে যুক্তি সহকারে সম্পর্কিত অথবা তুলনা করতে হয়। যেমন শিখনফল: বায়ু দূষণের কারণ বলতে পারবে; বায়ু দূষণের উদাহরণ দিতে পারবে। প্রশ্ন-মানুষ কীভাবে বায়ূ দূষণ করছে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর।
এ ধরনের প্রশ্নের উত্তরে শিক্ষার্থীকে বিভিন্নভাবে প্রশ্নের উপাদান বা চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক দেখাতে হয়। যেমন শিখনফল: মাটির উর্বরতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা বলতে পারবে।
প্রশ্ন-কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মানুষ সহজেই রোগাক্রান্ত হয় কেন? ৩টি যুক্তি প্রদান কর।
এ ধরনের প্রশ্নোত্তরে কোনো সমস্যা কিভাবে সমাধান করা হবে তার উত্তর চাওয়া হয়। তাছাড়া এ প্রশ্নের মাধ্যমে পূর্ব অভিজ্ঞতার আলোকে জ্ঞানের সামঞ্জস্য ঘটানোর প্রয়োজন হয়। যেমন, শিখনফল: পানীয় জল ও পানের অযোগ্য জল চিহ্নিত করতে পারবে।
প্রশ্ন- তোমার মতে পানি দূষণ কিভাবে রোধ করা যায়?
সৃজনশীল প্রশ্ন একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় গঠিত। এটি মূলত এক ধরনের কাঠামোবদ্ধ প্রশ্ন। একগুচ্ছ শিখনফল যাচাইয়ের জন্য এ প্রশ্ন করা হয়। এ প্রশ্নে শিক্ষার্থীর চিন্তন দক্ষতা পরিমাপের জন্য চারটি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকে। এ প্রশ্নে চিন্তন দক্ষতার নি¤œস্তরের (জ্ঞান, অনুধাবন) সাথে উচ্চস্তরের (প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন) একটি পারস্পরিক সম্পর্ক থাকে। এ প্রশ্নে উচ্চতর দক্ষতা বলতে বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন স্তরকে নির্দেশ করে।
এ প্রশ্নে দক্ষতার পরিমাপ অনুযায়ী নম্বর বণ্টনেও রয়েছে সুনির্দিষ্ট নম্বর কাঠামো। প্রতিটি সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের সাথে ৪টি প্রশ্ন থাকবে। প্রশ্ন ৪টি চিন্তন দক্ষতার চারটি স্তর ( জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর এবং উচ্চতর দক্ষতা ) যাচাই করবে।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.