বাংলা (এসকে)

বাংলা (এসকে); অধ্যায়-৩ যদু মাস্টার

অধ্যায়-০৩: শিশুতোষ সাহিত্য

পাঠ-৩.৭- যদু মাস্টার

১. সৎ মানুষ কিভাবে পুরস্কৃত হয় যদু মাস্টার গল্প অবলম্বনে আলোচনা করুন।

অথবা, যদু মাস্টার গল্পের মূল বক্তব্য তুলে ধরুন।

সততা মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটি এমন এক পরশ পাথর যার স্পর্শে খারাপ মানুষও সৎ হয়ে উঠে। শত বিপদ আপদেও সৎ মানুষ কখনো মিথ্যার আশ্রয় নেয় না। এমন একজন সৎ মানুষ হলেন যদু মাস্টার। তিনি তার পেশাগত জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি ।সততাই ছিল তার চরিত্রের বড় অহংকার।

যদু মাস্টার একজন সৎ লোক। সততার তেজস্বিতা তার চরিত্রকে আলোকিত করেছে। সততা তার মনোবলকে আরো শক্তভাবে অর্জন করতে সহায়তা করেছে। যদু মাস্টার গল্পে দেখা যায়, যদু মাস্টার তার স্কুলের সাহায্যের জন্য ছোটাছুটি করতে গিয়ে বিপদে পড়েন । পড়েন ডাকাতের হাতে ।ডাকাতের হাতে পড়লেও তিনি তাঁর চারিত্রিক দৃঢ়তায় মনোবল শক্ত রেখে তিনি প্রতিকূল পরিবেশকে জয় করেন ।তিনি তার সততার মাধ্যমে ডাকাতদের মন জয় করেন। ফলে দেখা গেল ডাকাতরা তার ক্ষতি করার বিপরীতে স্কুলের জন্য সাহায্য করে। শুধু কি তাই? ডাকাতরা সোনারকাটির সংস্পর্শে এসে ভালো হয়ে যায়। তারা তাদের সন্তানদের ভালো মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হয়। মূলত যদু মাস্টারের সততা তাদের আকর্ষণ করেছিল। আর এই সততাই যদু মাস্টার কে তার মনের বাসনা পূরণ করতে সহযোগিতা করেছিল।

উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে সৎ মানুষ কিভাবে পুরস্কৃত হন। যদু মাস্টার গল্পে যদু মাস্টার তার সততার কারণে ডাকাতদের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

২. যদু মাস্টার গল্পটি পড়ে শিশুর ব্যক্তি জীবনে কি কি ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করেন এবং কেন?

যদু মাস্টার গল্পটি পড়ে শিশুর ব্যক্তি জীবনে যেসব ইতিবাচক প্রভাব পড়বে সে ব্যাপারে আমার মতামত নিচে তুলে ধরা হলো:

যদু মাস্টার গল্পটি একটি নীতিমূলক গল্প। গল্পটিতে একটি নৈতিক দিক নির্দেশনা রয়েছে। যার ভিত্তি হলো সততা। যদু মাস্টারের সততা কিভাবে খারাপ মানুষকে ভালো করতে পেরেছিল কিভাবে যদু মাস্টারকে সম্মানিত করেছিল, সে ব্যাপারটি গল্পে চমৎকার ভাবে ফুটে উঠেছে। গল্পটি এতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়েছে যে, শিশুরা গল্পটি পড়ে মুগ্ধ হবে। তারা যদু মাস্টার কে তাদের অনুকরণীয় ব্যক্তি হিসেবে অনুপ্রাণিত হবে। আনন্দ পাবে। তাদের ব্যক্তিজীবনের সততা অনুশীলনে নিশ্চয়ই অনুপ্রেরণা যোগাবে এই যদু মাস্টার গল্পটি।  গল্পটি পড়ে শিশুরা সততা চর্চায় আগ্রহী হয়ে উঠবে এতে কোন সন্দেহ নেই। আমি মনে করি গল্পটির উপস্থাপনা, চরিত্রগুলো শিশুতোষ। শিশুদের মনস্তাত্ত্বিক জগতে আলোড়ন তুলার মতো। এই গল্পটির উপস্থাপনা ও  গল্পটি প্রধান চরিত্র যদু মাস্টারের মতো শিশুদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। শিশুদেরকে আগ্রহী করে তুলবে যদু মাস্টারের মত একজন সৎ মানবিক ও উদার মনের মানুষ হবার জন্য। শিশুরা অনুভব করতে পারবে সততার মূল্য কি? সৎ মানুষ কখনো পরাজিত হয় না, সৎ ভাবে বেঁচে থাকা যায়, ইত্যাদি।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, গল্পটি পড়ে শিশুরা ব্যক্তিজীবনে সততা অনুশীলনে গভীরভাবে অনুপ্রেরণা লাভ করবে।

৩. শিক্ষক হিসেবে যদু মাস্টার কতটুকু নিবেদিত ছিলেন? তার স্থলে আপনি হলে কিভাবে সমস্যার সমাধান করতেন?

শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর। সমাজ গঠনে তাদের অবদান অপরিসীম। একজন আদর্শ শিক্ষক হিসেবে যদু মাস্টার নিবেদিতপ্রাণ। তিনি একজন সাদাসিধে দরিদ্র গ্রাম্য স্কুল শিক্ষক। তিনি বিনা বেতনে গ্রামের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেন। তিনি চান সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে। এমন কর্মকাণ্ডে তার স্ত্রীর সঙ্গে তার প্রায়ই রাগারাগি হয় কিন্তু তা সত্ত্বেও তিনি তা পরোয়া করেন না। তিনি প্রতিনিয়ত চিন্তা করেন কীভাবে শিক্ষার্থীদের জন্য বইয়ের ব্যবস্থা করবেন। কিভাবে ভাঙ্গা স্কুল গড়তে মেরামত করবেন অর্থাৎ তিনি সমাজকে সুন্দর স্বীকৃত আলোকিত করতে চেয়েছেন। মানুষের মধ্যে সচেতনতা কে জাগ্রত করেছেন। তিনি মনে করেন সমাজের সকল লোক শিক্ষিত হলে সমাজে সাম্প্রদায়িকতা, হানাহানি, দলাদলি থাকবেনা। সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে।

যদু মাস্টারের জায়গায় আমি হলে যা করতাম:

আমিও তার পথ অনুসরণ করতাম। যেহেতু শিক্ষার্থীদের নতুন বইয়ের জন্য টাকার প্রয়োজন, স্কুল মেরামতের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। তাই আমিও যদু মাস্টারের মত উচ্চবিত্তদের কাছ থেকে আর্থিক সাহায্যের স্কুল চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করতাম। যদু মাস্টারকে এ গল্পে সমাজকর্মী হিসেবে চিহ্নিত করা যায়। তিনি তাঁর আদর্শ দ্বারা সমাজকে বদলে দিতে চেয়েছেন। আমিও তার আদর্শকে অন্তরে লালন করে তার মত সমাজ বিনির্মাণের জন্য আত্মত্যাগ ও ইতিবাচক মানসিকতার পরিচয় দিব।

উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় আমাদের সমাজকে সুন্দরভাবে সাজানোর জন্য শিক্ষক হিসেবে আত্মকেন্দ্রিক না হয়ে সেবার মনোভাব নিয়ে যদু মাস্টারের ভাবনা ও অবদানকে আমাদের ও বাস্তবায়ন করতে হবে ।তবেই আমাদের সমাজ হবে আলোকিত।

proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.