বাংলা (পিকে)

ডিপিএড বাংলা (পিকে), অধ্যায়-০৬

পাঠ-৬.০: প্রাথমিক স্তরে বাংলা বিষয়ে যোগ্যতাভিত্তিক মূল্যায়ন

১. ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন কি? এ ধরনের মূল্যায়নের জন্য সাধারণ নির্দেশনা বর্ণনা করুন।

শিক্ষার্থীদের অগ্রগতির জন্য মূল্যায়ন অপরিহার্য। মূল্যায়ন হল শিক্ষাক্রম এবং শিখন শেখানোর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান। যা শিক্ষার্থীর শিখন অগ্রগতি বা অবস্থা নিরূপণের জন্য ব্যবহার করা হয়। অন্যান্য বিষয়ের জন্য ও ভাষা দক্ষতার এবং নির্ধারিত শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আলোকে শিক্ষার্থীদের জন্য শিখনফল তৈরি করা হয়েছে। এনসিটিবি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সামষ্টিক মূল্যায়ন এর পাশাপাশি ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম অন্তর্ভুক্ত করেছে। এ মূল্যায়ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য একটি সাধারণ নির্দেশনা ও প্রদান করা হয়েছে। এগুলো হলো-

১) ধারাবাহিক ও সামষ্টিক উভয় প্রকার মূল্যায়নে ভাষার চারটি দক্ষতা যেমন-শোনা, বলা, পড়া ও লেখা যাচাই করতে হবে।

২) পাঠ চলাকালে এই মূল্যায়ন চলবে।শিখন দুর্বলতা চিহ্নিত করে নিরাময়মূলক ব্যবস্থা নিতে হবে।

৩) সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর শিখনফল অর্জন না হওয়া পর্যন্ত এ মূল্যায়ন অব্যাহত থাকবে।

৪) নম্বর প্রদান মূল্যায়ন এর মূল উদ্দেশ্য নয়।

৫) ধারাবাহিক মূল্যায়ন এর মূল উদ্দেশ্য হচ্ছে শিশুর পাঠের দুর্বল দিক চিহ্নিত করে নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করা।

৬) পাঠের প্রকৃতি অনুযায়ী একই সঙ্গে শ্রেণীর সকল শিক্ষার্থীর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করলে পর্যায়ক্রমে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন করব।

৭) সামষ্টিক মূল্যায়ন অবশ্যই আনুষ্ঠানিক হবে।

৮) সামষ্টিক মূল্যায়নের সময় পরীক্ষা চলাকালীন প্রত্যেক শিক্ষার্থীকে ডেকে নিয়ে শিক্ষক শোনাও বলার দক্ষতা মূল্যায়ন করবেন।

৯) সামষ্টিক মূল্যায়নের এনসিটিবির নির্দেশনা মোতাবেক শোনা,বলা ,পড়া ও লেখা দক্ষতার বিপরীতে পৃথক করে নম্বর বন্টন করতে হবে।

১০) প্রতি মাসে একবার করে প্রতি প্রান্তিকে অন্তত তিনবার ধারাবাহিক মূল্যায়ন ফলাফল সংরক্ষণ করতে হবে।

১১) ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন টুলস ও উদাহরণগুলো নমুনা হিসেবে দেওয়া হয়েছে।

১২) মূল্যায়ন টুলস অবশ্যই শিক্ষক ও শিক্ষার্থী উপযোগী হতে হবে।

১৩) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নমনীয় ভাবে মূল্যায়ন করতে হবে।

১৪) একই সাথে একজন শিক্ষার্থীর বলা এবং অবশিষ্ট শিক্ষার্থীদের শোনা মূল্যায়ন করলে সময় সাশ্রয় হবে।

২. প্রশ্ন প্রণয়ন করতে কোন কোন দিক বিবেচনা করতে হয়?

প্রশ্ন প্রণয়ন করার সময় নিম্নলিখিত দিক বিবেচনা করতে হয়:

* পঠিতব্য বিষয় এর ভিতর থেকে প্রশ্ন করতে হবে।

* শ্রেনিতে যে আলোকে পড়াবেন সেই আলোতেই প্রশ্ন করতে হবে।

* প্রশ্নের ধরণ এর সঙ্গে মান বন্টন এর সামঞ্জস্য থাকতে হবে।

* প্রশ্নের উত্তরের সঙ্গে সময় বন্টনের সামঞ্জস্য থাকতে হবে।

* প্রশ্নপত্রে বেশিরভাগ প্রশ্নই রচনাধর্মী হবে।

* প্রতিটি উত্তরের জন্য নির্দিষ্ট মানবন্টন থাকবে।

* প্রশ্নমালা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন বাছাই করে উত্তর দানের সুযোগ থাকতে হবে।

৩) যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন?

যোগ্যতাভিত্তিক মূল্যায়নে যেসব সমস্যা পরিলক্ষিত হয় তা নিম্নে উল্লেখ করা হলো:

* সব শিশুর কাছ থেকে একই রকম সফলতা পাওয়া যায় না।

* সোনা ও বলার দক্ষতা ক্ষেত্রে সবাই একইরকম সফলতা দেখায় না।

* পাঠ চলাকালে কালে কিংবা পাঠ শেষে মূল্যায়নে শিক্ষার্থীর মনে ভীতির সঞ্চার হয়।

* লেখার চেয়ে মৌলিক মূল্যায়নে আউটপুট কম হয়।

৪. ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন কি?

ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া পাঠদানের অবিচ্ছেদ্য অঙ্গ। ধারাবাহিক মূল্যায়ন শিক্ষার্থীকে দীর্ঘ ব্যবধানে মূল্যায়ন না করে পাঠদানের সঙ্গে সঙ্গে এবং পাঠ শেষে মূল্যায়ন এর ব্যবস্থা করা হয়। সামষ্টিক মূল্যায়ন চলাকালীন প্রত্যেক শিক্ষার্থীকে ডেকে নিয়ে শিক্ষক শোনাও বলার দক্ষতা মূল্যায়ন করেন। অন্য কোন সময়ে এই পরীক্ষা নেওয়া যাবে না। এই মূল্যায়ন আনুষ্ঠানিক। এই মূল্যায়নে এই মূল্যায়নে এনসিটিবি’র নির্দেশনা মোতাবেক শোনা, বলা ,পড়া ও লেখা দক্ষতার বিপরীতে পৃথক করে নম্বর বন্টন করতে হয়।

৫. ধারাবাহিক মূল্যায়নের জন্য কি ধরনের টুলস ব্যবহার করা যায়?

ধারাবাহিক মূল্যায়নের জন সাধারণত ৩ ধরণের টুলস ব্যবহার করা হয়। সেগুলো হলো:

১) মৌখিক: বর্ণ, শব্দ, বাক্য, তালিকা, শব্দ তালিকা।

২) পর্যবেক্ষণ: ছড়া আবৃতি।

৩) লিখিত: প্রশ্নপত্র বা চিত্র।

এমসিকিউ: সঠিক উত্তরটি খাতায় লিখুন

১. প্রাথমিক স্তরের শিক্ষাক্রম-

ক) মূল্যায়ন ভিত্তিক

খ) যোগ্যতাভিত্তিক

গ) শ্রেণীভিত্তিক

ঘ) ফলাবর্তন ভিত্তিক

উত্তর: খ) যোগ্যতাভিত্তিক

২. শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা গুলো অর্জনের জন্য রয়েছে-

ক) বিষয়বস্তু

খ) সারাংশ

গ) শিখনফল

ঘ) পাঠ পরিচিতি

উত্তর: গ) শিখনফল

৩. বাংলাদেশের শিক্ষাক্রম হলো-

ক) যোগ্যতাভিত্তিক

খ) শ্রেণীভিত্তিক

গ) সৃজনশীল

ঘ) সংশ্লেষণ

উত্তর: ক) যোগ্যতাভিত্তিক

৪. জাতীয়ভাবে মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত-

ক) শ্রেণীভিত্তিক

খ) বিশ্লেষক

গ) সংশ্লেষক

ঘ) যোগ্যতাভিত্তিক

উত্তর: ঘ) যোগ্যতাভিত্তিক

৫.”বোর্ডের মাঝে মাঝে লেখ “এটি কোন ধরনের বাক্য?

ক) প্রশ্নবোধক

খ) অনুরোধ মুলক

গ) নিদের্শক

ঘ) আদেশ মূলক

উত্তর: গ) নির্দেশক

৬. ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন ,বর্ণনা কোন ধরনের প্রান্তিক যোগ্যতা?

ক) শোনা

খ) বলা

গ) পড়া

ঘ) লেখা

উত্তর: খ) বলা

৭. শিক্ষার্থীর শিখনের অগ্রগতি যাচাইয়ের জন্য কোনটি অপরিহার্য?

ক) পরীক্ষা

খ) অভীক্ষা

গ) মূল্যায়ন

ঘ) আবেগ সৃষ্টি

উত্তর: গ) মূল্যায়ন

৮. কোনটি মূল্যায়ন এর মূল উদ্দেশ্য নয়?

ক) পরীক্ষা

খ) নম্বর প্রদান

গ) প্রশ্ন করা

ঘ) গল্প বলা

উত্তর: খ) নম্বর প্রদান

৯. সামষ্টিক মূল্যায়ন হবে অবশ্যই-

ক) আনুষ্ঠানিক

খ) অনানুষ্ঠানিক

গ) ধারাবাহিক

ঘ) যোগ্যতাভিত্তিক

উত্তর: ক) আনুষ্ঠানিক

১০. ধারাবাহিক মূল্যায়ন হবে অবশ্যই-

ক) শিখনফল ভিত্তিক

খ) শ্রেণীভিত্তিক

গ) যোগ্যতাভিত্তিক

ঘ) নম্বর ভিত্তিক

উত্তর: ক) শিখনফল ভিত্তিক

১১. শ্রেণীতে শিশু শিক্ষার্থী মনোযোগ ও ধৈর্য ধরে শুনছে কিনা-এটি মূল্যায়নে কোন ধরনের পদ্ধতি?

ক) মৌখিক

খ) লিখিত

গ) পর্যবেক্ষণ

ঘ) গতানুগতিক

উত্তর: গ) পর্যবেক্ষণ

১২. ধারাবাহিক মূল্যায়নের জন্য কয়টি কৌশল অবলম্বন করা হয়?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

উত্তর: খ)৩

১৩. প্রমিত উচ্চারণে ছড়া ও কবিতা আবৃত্তি করা কোন শ্রেণীর প্রান্তিক যোগ্যতা?

ক) দ্বিতীয়

খ) তৃতীয়

গ) চতুর্থ

ঘ) পঞ্চম

উত্তর: খ) তৃতীয়

১৪. ছড়া ,কবিতা, গল্প ,কথোপকথন, বক্তৃতা ,বর্ণনা পড়ে ভুল বুঝতে পারা দক্ষতার কত নম্বর প্রান্তিক যোগ্যতা?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

উত্তর: খ) ২

proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.