বাংলাদেশের জাতীয় পতাকার মাপ, অংকন পদ্ধতি ও ব্যবহারের নিয়ম
আলোচ্য বিষয়:
বাংলাদেশের জাতীয় পতাকার মাপ:
বাংলাদেশের জাতীয় পতার রং গাঢ় সবুজ ও গাঢ় লাল। জাতীয় পতাকা আয়তাকার যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০:৬। আর মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ।
জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হলো:
জাতীয় পতাকার আদর্শ মাপ হচ্ছে ১০:৬। অর্থাৎ পতাকাটির দৈর্ঘ্য যদি ১০ ইঞ্চি হয় তবে প্রস্থ হবে ৬ ইঞ্চি। তবে যদি কেউ মিটার/ফুট/ইঞ্চি/সেন্টিমিটারে তৈরি করতে চায় সেক্ষেত্রে আনুপাতিক হার সঠিক রেখে তা করতে হবে। নিম্নে ১০:৬ ইঞ্চি সাইজের পতাকা তৈরি ধাপ বর্ণনা করা হলো:
বাংলাদেশের জাতীয় পতাকা অংকনের নিয়ম:
১। প্রথমে ১০ ইঞ্চি লম্বা অনুপাতে প্রস্থ হবে ৬ ইঞ্চি প্রস্থের একটি আয়তক্ষেত্র আঁকতে হবে।
২। এরপর দৈর্ঘ্যের ১০ অনুপাতকে সমান বিশ ভাগে ভাগ করতে হবে। তাহলে বাম দিক থেকে সাড়ে চার অনুপাতে একটা লম্বা আঁকতে হবে। আমরা যেহেতু ১০ ইঞ্চি দৈর্ঘ্য নিয়েছি সেজন্য বাম দিক থেকে ৪.৫ ইঞ্চি প্রস্থ বরাবর একটি লম্ব টানতে হবে।
৩। এরপর দৈর্ঘ্য বরাবর একটি রেখা আঁকতে হবে যাতে প্রস্থকে সমান দুইভাগে ভাগ করা যায়। আমাদের পতাকার প্রস্থ ৬ ইঞ্চি তাই আমরা ৩ ইঞ্চিতে দৈর্ঘ্য বরাবর একটি রেখা টানতে হবে।
৪। নতুন আঁকা দুটি রেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো বৃত্তের কেন্দ্রবিন্দু। আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ হবে দৈর্ঘের ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ ১০:৬ ইঞ্চি আয়তনের পতাকার বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ইঞ্চি। এখন ২ ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে দুই রেখার ছেদবিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকতে হবে।
৫। পতাকা অঙ্কন হয়ে গেছে। এবার মাঝের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর দাগ দু’টি মুছে দিতে হবে।
৬। সবশেষে পতাকাটির মাঝের বৃত্ত লাল আর বাইরের অংশ সবুজ রং করতে হবে।
বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার বিধি :
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
স্যার অনেক অনেক সুন্দর হয়েছে৷ ধন্যবাদ
ধন্যবাদ স্যার 🌺