আধুনিক শিক্ষা ব্যবস্থায় পরিমাপ টার্মটি বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শিক্ষকের অন্যতম একটি গুণাবলী হলো শিক্ষার্থী সাফল্য, কৃতিত্ব বা পারদর্শিতা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা। সুতরাং শিক্ষকের পরিমাপ ও এর সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা জরুরী।
ধরা যাক, কিছু শিক্ষার্থীর বাংলা বিষয়ের সাফল্য বা ব্যর্থতা নির্ণয় করার জন্য শিক্ষক বাংলার পরীক্ষা নিয়ে উত্তপরপত্র যাচাই করে নম্বর প্রদান করলেন। এইক্ষেত্রে বাংলা বিষয়ে প্রত্যেক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরই হলো তার সাফল্যের সংখ্যাগত বা পরিমাণগত প্রকাশ। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর পরীক্ষার ফলাফলকে সংখ্যায় প্রকাশ করার প্রক্রিয়া হল পরিমাপ।
পরিমাপ সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী বিভিন্ন ধরণের সংজ্ঞা প্রদান করেন। যেমন-
গ্রণলান্ড (Gronlund) ও লিনের (Linn) মতে- কোন ব্যক্তির মধ্যে কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য কতটুকু আছে তার সংখ্যাগত বর্ণনা লাভের প্রক্রিয়া হল পরিমাপ।
প্যাটেল (R.N. Patel) -এর মতে- কোন মূল্য আরোপের বেলায় বা কোন ক্ষেত্রে যে প্রক্রিয়ায় সংখ্যাসূচক স্থির করা হয় তাই হল পরিমাপ।
সুতরাং শিক্ষা বিজ্ঞানে পরিমাপ হল শিক্ষার্থীর সাফল্য বা কৃতিত্ব বা পারদর্শিতাকে সংখ্যায় প্রকাশ করার প্রক্রিয়া।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
সত্যি স্যার এ ওয়েবসাইটি এত সুন্দর করে সাজানো মনে হয় সব গুলো এক সাথে পড়ে নেই কিন্তু সময়ের সল্পতার কারণে পারিনা।