শ্রেণিকক্ষে পাঠদানের জন্য বিষয়বস্তুগত জ্ঞান ছাড়া শিক্ষক অন্যান্য যে সকল জিনিস, বস্তু বা কৌশল ব্যবহার করেন যা শিক্ষাদানকে সহজবোধ্য, স্থায়ী ও আকর্ষণীয় করে তোলে, সেগুলোকে শিক্ষা উপকরণ বলে। পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহৃত সকল প্রকার উপাদানই হলো শিক্ষা উপকরণ। শিক্ষা উপকরণ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো পাঠের জন্য উদ্দেশ্য অর্জন।
এর বৈশিষ্ঠ্য হলো শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরে পাঠের সাথে নিবিঢ় সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিখন-শেখানো কার্যাবলিকে অধিকতর কার্যকরি ও ফলপ্রসূ করা সেই সাথে শ্রেণিপাঠদানকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।
চীন দেশে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, দশ হাজার শব্দ ব্যবহার করে যা বোঝানো যায় না, একটি মাত্র ভালো ছবির সাহায্যে তা বোঝানো যায়।
মন্তেসরী (Montessori) তাঁর শিক্ষণ পদ্ধতিতে বিশেষভাবে ইন্দ্রিয় প্রশিক্ষণ (Sense Training) এর উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাঁর শিক্ষানীতির মূল বক্তব্য হল, শিক্ষণীয় বিষয়বস্তুকে ইন্দ্রিয়গ্রাহ্য করে তুলতে হবে।
Trudy K. Stewart এর মতে- Teaching Aids are helpful tools for teaching in a classroom or with individual learners. Teachers can use them to-
শিক্ষা বিজ্ঞানের ভাষায়-“Audio-visual aids are intended to present an experience or a unit of knowledge through audio or visual stimuli or through both to ensure quick and effective learning”.
একজন শিক্ষাবিদের ভাষায়– “Teaching aids can make oral presentation glow with new meaning and more understanding.”
শিক্ষাবিদগণ শিক্ষা উপকরণকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সাধারণভাবে শিক্ষা উপকরণকে ৩ ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো:
যেসকল উপকরণ কান দিয়ে শ্রবণ করা হয় অর্থাৎ শিখনের বিষয়বস্তুকে শুনে বুঝা যায় সেগুলোকে শ্রবণযোগ্য শিক্ষা উপকরণ বলা হয়। যেমন-
যেসকল উপকরণ চোখ দিয়ে দেখা যায় অর্থাৎ শিখনের বিষয়বস্তুকে দেখে বোধগম্য করা যায় সেগুলোকে দর্শনযোগ্য শিক্ষা উপকরণ বলা হয়। যেমন-
যেসব উপকরণ শিখনের বিষয়বস্তুকে একইসাথে শ্রবণ ও দর্শনগ্রাহ্য করে তোলে অর্থাৎ চোখ ও কানের ব্যবহার করে আমরাবুঝতে পারি। যেমন-
১. শ্রবণভিত্তিক উপকরণ (Auditory Teaching Aids);
২. দর্শনভিত্তিক উপকরণ (Visual Teaching Aids);
৩. শ্রবণ-দর্শনভিত্তিক উপকরণ (Audio-Visual Teaching Aids);
৪. অনুসন্ধানমূলক উপকরণ (Investigatory Teaching Aids);
৫. কর্ম সম্পাদনমূলক উপকরণ (Work Oriented Teaching Aids)।
শিক্ষোপকরণের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে৷ অতিরিক্ত রংচঙে বা মূল্যবান কোন দ্রব্যকে শিক্ষোপকরণ হিসেবে ব্যবহার করা হয় না৷ এটি সাধারণত পাঠের সাথে সামঞ্জস্যপূর্ণ, সহজলভ্য, সাশ্রয়ী, সহজে বহন যোগ্য, বার বার ব্যবহার উপযোগী হতে হয়৷ একজন শিক্ষকের শিক্ষোপকরণ নির্বাচনের জন্য এই বৈশিষ্ট্যগুলো জানা একান্ত প্রয়োজন৷
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
Thanks sir
ধন্যবাদ স্যার।খুবই ভালো স্যার।অনুসন্ধানমূলক ও কর্মসম্পাদনমূলক উপকরনগুলো কি আর একটু ব্যাখ্যা করা যেত স্যার।
ধন্যবাদ স্যার,
অনুসন্ধানমূলক উপকরণ ও কর্মসম্পাদনমূলক উপকরণ গুলো কি কি তা আর একটু ব্যাখ্যা করলে কি ভাল হত, স্যার
# অনুসন্ধানমূলক উপকরণ বলতে শেণীপাঠদানে ব্যবহৃত এমন কতিপয় উপকরণকে বোঝায় যেগুলো ব্যবহারের ফলে শিক্ষাথীরা বৈঙ্গানিক অনুসন্ধান,রাসায়নিক পরিক্ষা-নিরিক্ষা সম্পাদন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারে । অর্থাৎ বিঙ্গানভিত্তিক যে গবেষনা করা হয় তাই অনুসন্ধানমুলক শিক্ষা উপকরণ।
যেমন :- * পরিক্ষাগারে ব্যবহৃত রাসায়নিকদ্রব্য
* পরিমাপক যন্ত্রদি
* বিভিন্ন পরিক্ষণযন্ত্র
# কর্মসম্পাদনমূলক উপকরণ বলতে বুঝায় শিক্ষার্থীর শিখন-শেখানো কার্য়ক্রমের বাইরে হাতেকলমে বা সরাসরি মাঠপর্যায়ে কেনা বিষয়ের ওপর অর্জিত ঙ্গানকে কর্মসম্পাদনমুলক শিক্ষা উপকরণ বলে।
যেমন :- * খামার
* দর্শনীয় স্থান
* দর্শনীয় বস্তু
* মিউজিয়াম
* পরিবেশ-প্রকৃতি ইত্যাদি।
অনেক ধন্যবাদ। আপনি চাইলে আমাদের সাইটে লেখা প্রকাশ করতে পারবেন। email: icthometech@gmail.com
অনেক সহজভাবে বুঝানো হয়েছে।
ধন্যবাদ